বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস এম শাহেদুল আলম সাগর। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও কারমাইকেল কলেজের প্রভাষক (৪০তম বিসিএস) মো. সাইফুল ইসলাম।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে রবিবার (৮ মার্চ) রাত ১১টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুজ্জামান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন— সহসভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক, সুলতানুল মোসলেমিন অনিক (লাকিম), মো. মতিউর রহমান, সিরাজুম মুনিরা ও বাদশাহ সিদ্দিকী।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী ও শেখ সাদী, কোষাধ্যক্ষ মো. নুরনবী মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, দপ্তর সম্পাদক আসাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাহিত্য সম্পাদক আব্দুল কাদের।
এছাড়া আন্তর্জাতিক সম্পাদক রশিদ হাসান (জাওয়াদ), সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সোহেল রানা, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মহসিন আলী, সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মো. আল আমিন এবং নারী ও শিশুবিষয়ক সম্পাদক মনিরা আক্তার নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস, তথ্যপ্রযুক্তি সম্পাদক গোলাম সরোয়ার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সামিউল আলিম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তৌহিদুল ইসলাম এবং ধর্মবিষয়ক সম্পাদক মমিন শিকদার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান, খাদেমুল ইসলাম, হেলালুজ্জামান, রোকনুজ্জামান রবি ও মো. সাজ্জাদুর রহমান।
এমআই