মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গাইবান্ধার চরে ঔষধি গাছ সংরক্ষণে নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
গাইবান্ধার চরে ঔষধি গাছ সংরক্ষণে নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

বেরোবি প্রতিনিধি:

ঔষধি গাছ সংরক্ষণ এবং স্থানীয় ঐতিহ্যগত জ্ঞানকে টিকিয়ে রাখতে গাইবান্ধার বালাশী ঘাটের চরে নারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজাস্টার ক্যাফে’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চরের নারীদের অংশগ্রহণে ঔষধি গাছের গুরুত্ব ও ব্যবহার বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, একসময় আমাদের বাবা-দাদাদের সময়ে ঔষধি গাছের ব্যবহার ছিল ব্যাপক। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব গাছ ও সংশ্লিষ্ট ঐতিহ্যগত জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই স্থানীয় নারীদের সম্পৃক্ত করে এসব গাছ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা টিকিয়ে রাখার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে তুলসি, কারি পাতা, কালমেঘ ও লেমন গ্রাসসহ বিভিন্ন ঔষধি গাছের উপকারিতা ও ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী ১০ জন নারীকে পুরস্কার হিসেবে ১০ ধরনের ঔষধি গাছের চারা প্রদান করা হয়।

এ বিষয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, ডিজাস্টার ক্যাফে’র উদ্যোগে চরের নারীদের নিয়ে ঔষধি গাছের গুরুত্ব ও ব্যবহার বিষয়ে এই আয়োজন সত্যিই সময়োপযোগী ও প্রশংসনীয়। 

প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা স্থানীয় জ্ঞান শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়, এটি স্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ সম্পদ। চরের নারীরা যদি এই জ্ঞানকে কাজে লাগাতে পারেন, তাহলে তা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য আয়ের নতুন পথও তৈরি করতে পারে।

আয়োজকরা জানান, এটি ছোট পরিসরের সচেতনতামূলক উদ্যোগ হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল