মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চৌদ্দগ্রামে বন্যার পূর্বাভাস দিতে ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
চৌদ্দগ্রামে বন্যার পূর্বাভাস দিতে ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন

‎মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‎ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন এন্ড লাঞ্চিং অফ ফ্লাড মনিটরিং ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকার, রাইমস ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন। 
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান, রাইমস এর সিনিয়ির প্রোগ্রাম ম্যানেজার ফারুক আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি টিম লিডার আবু সায়েম, রাইমস এর পোগ্রাম অফিসার ইব্রাহিম আবদুল্লাহ। ‎‎সভায় বন্যার পূর্বাভাস পেতে চৌদ্দগ্রাম উপজেলার জন্য ড্যাশবোর্ড উদ্বোধন করা হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ। 
‎এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল