শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ক্ষতি ৭.৫০ লাখ পাউন্ড

শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ক্ষতি ৭.৫০ লাখ পাউন্ড

অনলাইন ডেস্ক:

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যদি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকে, শহরের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ ডলার (প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ড) ক্ষতি হতে পারে। যদি বিমানবন্দরটি ২৪ ঘণ্টা বন্ধ থাকে, তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১.৪৪ বিলিয়ন ডলার বা প্রায় ১০৭ কোটি পাউন্ড।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগে এটি একটি প্রধান ট্রানজিট হাব হিসেবে কাজ করে।

সূত্র: ডেইলি মেইল

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল