সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইরানের নতুন ‘শাহেদ-১০১’ ড্রোন: রাডার ফাঁকি দিতে সক্ষম, আরও নিঃশব্দ

সোমবার, মার্চ ১৬, ২০২৬
ইরানের নতুন ‘শাহেদ-১০১’ ড্রোন: রাডার ফাঁকি দিতে সক্ষম, আরও নিঃশব্দ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের বিভিন্ন দেশ যখন শাহেদ ড্রোন মোকাবিলার উপায় খুঁজছে, ঠিক তখনই ইরান তাদের বহুল আলোচিত এই ড্রোনের নতুন একটি নকশা সামনে এনেছে।

নতুন এই নকশার কারণে ড্রোনটি শনাক্ত করা এখন আগের চেয়ে আরও কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

আগে ড্রোনটির ইঞ্জিন পেছনের দিকে থাকলেও, নতুন সংস্করণে প্রপেলার বা পাখাটি সামনের দিকে বসানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ড্রোনটির অ্যারোডাইনামিক বা বায়ুপ্রবাহের কার্যক্ষমতা আরও বাড়তে পারে।

এছাড়া, আগের গ্যাসোলিন পিস্টন ইঞ্জিনের বদলে নতুন এই ড্রোনে বৈদ্যুতিক ইঞ্জিন বা ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে।

এর ফলে ড্রোনের ওড়ার শব্দ উল্লেখযোগ্য হারে কমে যাবে।

পাশাপাশি এর থার্মাল এবং রাডার সিগনেচারও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার অর্থ হলো—রাডার বা তাপ পরিমাপক যন্ত্রে এটি সহজে ধরা পড়বে না।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল