বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক পরিষদে না এসেও হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ উঠেছে। এদিকে পরিষদে না আসার কারণে নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ইউনিয়েন প্রশাসক নিয়োগের দাবি স্থানীয়দের।
সোমবার সরেজমিনে খোজ নিয়ে জানাগেছে, ইউনিয়ন পরিষদের কয়েকজন মেম্বররা বলছেন, নিরাপত্তাহীনতায় পরিষদে আসতে শঙ্কিত তারা। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নৌকা প্রতিকের চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক এখনও তার দলীয় লোকজন নিয়ে প্রভাব খাটান। এমনকি ১২ ইউপি সদস্য ৪৪ মাসের পরিষদের সম্মানি ও সরকারিভাবে ১৮ মাসের প্রতি মাসের ৩৬শ” টাকা পচ্ছেননা ৩ ইউপি সদস্য। দায়ী করছেন খোদ চেয়ারম্যানের ওপর। তারা হলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খায়ের, ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য কারিমা সুলতানা ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিম মোল্লা।
ইউপি সদস্য মো. খায়ের শেখ, মো. আজিম মোল্লা ইউপি সদস্যরা বলেন, ২০২২ সালে আওয়ামী দলীয় ক্ষমতায় থাকাকালিন সময়ে দাপটের সাথে চলছে। আমি তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির একাধিকবার অভিযোগ দায়ের করেছি। কিন্তু কোন তদন্ত বা এর সুরহা হয়নি। আমিসহ আরও দুই জন ইউপি সদস্যর পরিষদে উপস্থিত হলেও স্বাক্ষর করতে দেওয়া হয়না ক্ষমতার বলে। ৪৪ মাস মম্মানিত টাকাও পাচ্ছি না। পরিষদের গত ৪ বছরের আয় ব্যায়ের কোন হিসাব দিচ্ছে না চেয়ারম্যান।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য উপজেলা জামায়াত ইসলামীর শ্রমীক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম গাজী বলেন, গত ৫ আগষ্ট জুলাই বিপ্লবের পর থেকে ইউপি চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক বাড়িতে বসে সেবা প্রদান করেন। তারা সঠিক সেবা পাচ্ছে না নাগরিকরা। আমিসহ স্থানীয়দের দাবি যদি প্রশাসক নিয়োগ হয় তাহলে স্থানীয়দের ভোগান্তি থাকবে না।
জোকা গ্রামের কবির হোসেন হাওলাদার, সাব্বির শেখ, আসলাম হাওলাদার, রাসেল ডাকুয়া বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান সে পরিষদে না এসে আত্মগোপনে থেকে স্বাক্ষর করে। কোন মানুষ পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ কয়েম সনদ, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সেবা নিতে আসলে তার ২/৩ দিন পরে কাগজে স্বাক্ষর হয়। এ ভোগান্তি আমরা চাইনা। আমরা প্রশাসক নিয়োগের জন্য ইউএনও স্যারের প্রতি আহবান জানাই।
এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা ব্যাহত হলে খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হবে।
এমআই