বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার ওয়াপদা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিষ্টার আল মামুন রাসেল। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়াপদার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, যুবনেতা লিয়াকত শিকদার, জেলা শিবির নেতা মোজাম্মেল হক, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপতি হোসাইন আহমেদ, মরহুম আবুল হাশেমের জামাতা খোরশেদ আলম, মামনুজ্জামান মামুন, ভাতিজা নাজমুল হোসেন প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার পেয়ে খুশিতে আত্মহারা সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল