বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীকে মোদির ঈদের শুভেচ্ছা, বন্ধুত্ব জোরদারের বার্তা

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
প্রধানমন্ত্রীকে মোদির ঈদের শুভেচ্ছা, বন্ধুত্ব জোরদারের বার্তা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। 

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। পবিত্র রমজান মাসজুড়ে ইবাদত ও সংযম পালনের পর ঈদুল ফিতর মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানকে নরেন্দ্র মোদির স্বাগত বার্তা
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের বার্তা বহন করে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই শুভেচ্ছা বার্তাকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক সৌহার্দ্য আরও জোরদারের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল