সর্বশেষ সংবাদ
ডিআইইউ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রিয়জনের কাছে ফিরছেন, ঠিক তখনই পরিবারের সান্নিধ্যে না থেকে দায়িত্ব পালন করছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১২ নিরাপত্তা প্রহরী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে কর্মরত মোট ২২ নিরাপত্তা প্রহরীর মধ্যে ১২ জনই এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ক্যাম্পাসেই দায়িত্ব পালন করছেন।
ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খালি রাস্তা, নির্জন আবাসিক হল এবং বন্ধ একাডেমিক ভবনের মাঝেও নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীরা।
সিকিউরিটি গার্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, পরিবারের সঙ্গে ঈদ পালন করতে কার না ইচ্ছে করে! কিন্তু দায়িত্বের কথা ভেবে, ক্যাম্পাসের নিরাপত্তার কথা ভেবেই ক্যাম্পাসে থাকতে হচ্ছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানের মাধ্যমেই আমরা ঈদের আনন্দ খুজে পাই।
আরেক নিরাপত্তা প্রহরী মো. মুকুল মিয়া বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব। তবে পরিবারের জন্য মন একটু কেমন করলেও দিন শেষে এটাও মনে করি ক্যাম্পাসও আমার আরেকটি পরিবার। আমরা দায়িত্বে থাকি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।
এদিকে ঈদের আনন্দের মধ্যেও দায়িত্বে থাকা এসব নিরাপত্তা প্রহরীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
একে
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল