আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরুর পর থেকে একের এক বিস্ফোরণের ঘটনা সংবাদের শিরোনাম হচ্ছে। এবার নতুন করে মার্কিন মুলুকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে একটি তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বাধ্য করা হয়।
অভিযোগ উঠেছে, একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্র জানায়, টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে একটি শক্তিশালী বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।
বিস্ফোরণের কারণ হিসেবে পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, একটি ইন্ডাস্ট্রিয়াল হিটার বা শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।
শোধনাগার কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র শার্লট এম. মোজেস নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ আহত বা নিহত হননি। সব কর্মীর হিসাব পাওয়া গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
একে