শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান  স্নানোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে  জেলার বিভিন্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে  ঘাটে শুরু হয় পূণ্যস্নান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে জেলার নাগেশ্বরীর নুনখাওয়া ঘাট, সদরের যাত্রাপুর ঘাট এবং চিলমারী উপজেলার জোড়গাছ ও রমনা ঘাটে কয়েক লাখ পূণ্যার্থী পবিত্র তিথিতে ব্রহ্মপুত্র নদের স্রোতে স্নান করেন। স্নানের আগে অনেক ভক্তকে মন্ত্রোচ্চারণ করতে দেখা যায়—“ওঁ ব্রহ্মপুত্র মহাভাগ…”—যার মাধ্যমে তারা পাপমোচনের প্রার্থনা করেন।

আয়োজক কমিটি জানায়, প্রতি বছর বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়, যা ‘অষ্টমীর স্নান’ নামে  পরিচিত। এ বছর সনাতনী পঞ্জিকামতে পবিত্র স্নানের তিথি ভোর ৪টা থেকে সকাল ৭টা ৪৫ মিনিট এবং দুপুর ১২টা ০৩ মিনিট থেকে দুপুর ২টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত ছিল।

উৎসবকে কেন্দ্র করে ঘাটগুলোতে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা  প্রস্তুতি। 

স্থানীয় প্রশাসন ও আয়োজকরা সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা সেবা, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করতে দেখা যায়।

ধর্মীয় এই আয়োজনকে ঘিরে নদীতীরে সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ব্রহ্মপুত্রের তীর, যা কুড়িগ্রামের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে।

স্নান করতে আসা শ্যামল ভৌমিক  বলেন,' ঋষি পরশুরাম মাতৃহত্যার পাপ মোচনের জন্য আজকের দিনে এই ব্রহ্মপুত্রে স্নান করেছিলেন। সেই প্রচলিত বিশ্বাস থেকে এই পবিত্র তিথিতে স্নান করি।'

রংপুর থেকে আসা পূর্ণার্থী আদিত্য চৌধুরী বলেন,' প্রতিবছর পরিবারসহ এই পবিত্র ভূমিতে আসি স্নান করতে। আমরা বিশ্বাস করি এই পবিত্র তিথিতে স্নান করলে মনের পাপ দুর হয়।'

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,' কুড়িগ্রামের এই বিশেষ স্নানোৎসব মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেযা হয়ছে। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল