সোমবার, ৩০ মার্চ ২০২৬

হাম: একটি জনস্বাস্থ্য সংকটের প্রেক্ষাপট

সোমবার, মার্চ ৩০, ২০২৬
হাম: একটি জনস্বাস্থ্য সংকটের প্রেক্ষাপট

রাইসা মেহজাবীন:
 
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে Measles (হাম) সহ বিভিন্ন ভাইরাল সংক্রমণের পুনরুত্থান একটি গভীর জনস্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি Influenza, Adenovirus infection, Enterovirus infection এবং Chickenpox (ভ্যারিসেলা) এর মতো সংক্রমণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের স্বাস্থ্যব্যবস্থার ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে।

বিশেষত হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা অপুষ্টি, দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতা এবং সময়মতো টিকাদান না হলে মারাত্মক জটিলতা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটি ছোট আকারের প্রাদুর্ভাবও দ্রুত মহামারীর রূপ নিতে পারে যা প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান নিশ্চিত করা।

বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) গত চার দশকে শিশুস্বাস্থ্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। World Health Organization–এর স্বীকৃত এই কর্মসূচি হামসহ বহু প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। অতীতে Smallpox–এর মতো প্রাণঘাতী রোগ বিশ্ব থেকে নির্মূল হয়েছে শুধুমাত্র কার্যকর টিকাদান ব্যবস্থার কারণেই—যা জনস্বাস্থ্যের ইতিহাসে এক অনন্য সাফল্য।

তবে উদ্বেগজনকভাবে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভ্রান্ত তথ্য ও অপপ্রচার টিকাদান সম্পর্কে জনমনে সন্দেহ তৈরি করছে। বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে প্রচারিত বিভ্রান্তিকর বক্তব্য অনেক অভিভাবককে শিশুদের প্রয়োজনীয় টিকা দিতে নিরুৎসাহিত করছে। এটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং একটি সমষ্টিগত ঝুঁকি, যা পুরো সমাজকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।

এক্ষেত্রে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গণমাধ্যম এবং কমিউনিটি নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সঠিক তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করা এখন সময়ের দাবি।

সবশেষে, মনে রাখতে হবে টিকা শুধুমাত্র একটি চিকিৎসা পদ্ধতি নয়; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকা প্রদানই হতে পারে আমাদের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

লেখক: রাইসা মেহজাবীন 
জনস্বাস্থ্য পুষ্টিবিদ
বি.এসসি (অনার্স), ফুড অ্যান্ড নিউট্রিশন, ডিইউ
এমপিএইচ (চলমান), পাবলিক হেলথ নিউট্রিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি
পিজিটি (Nutrition and Fitness Training), ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার
স্পেশালাইজড ফিটনেস নিউট্রিশন ট্রেনিং, নিউট্রিশন সলিউশনস।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল