রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

লালপুরে পদ্মার চরে মাঠ দিবস অনুষ্ঠিত

রোববার, এপ্রিল ৫, ২০২৬
লালপুরে পদ্মার চরে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ শিমুল আলী:

নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প'র আওতায় বাস্তবায়িত (বারী মসুর-৮) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের দিয়াড় সংকরপুর চরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে স্থানীয় কৃষক ইন্তাজ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফুন নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মেহেদী জাহান, সুব্রত কুমার। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিলমাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শহীদুজ্জামান, এছাড়াও মাঠ দিবসে স্থানীয় প্রায় ৮০ জন  কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল