মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

হিলিতে র‍্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
হিলিতে র‍্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

'স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রান' এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে র‍্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। 

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা আধুনিক স্বাস্থ্য সেবার মূল ভিত্তি হলো বিজ্ঞান। বর্তমান সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞানের সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইফতেখার জামান,ডা.তন্ময় সরকার,সৈয়দ শাহরিয়ার, ডা.সাইদুল ইসলামসহ চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল