হাম্মাদ, ইবি প্রতিনিধি:
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ সেশনের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তারা এ কার্যক্রম পরিচালনা করে তারা।
এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, আহ্বায়ক সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, সাব্বির, রনিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্ণারের ব্যবস্থা করে তারা। সেখানে তারা শিক্ষার্থীদেরকে বিভিন্ন কলম উপহার দেয়। একইসাথে, শিক্ষার্থী ও অভিভাবকদের তৃষ্ণা মেটাতে পানি বিতরণ করে তারা। তাছাড়া, তারা খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসাসামগ্রীও বিতরণ করে।
এ ব্যাপারে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা সর্বদা শিক্ষার্থীদের সফলতা কামনা করি। যেকারণে পরীক্ষার হলে তারা যাতে উৎফুল্ল থাকতে পারে এজন্যই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। তাছাড়া আমরা ইবি ছাত্রদলের পক্ষ থেকে অভিভাবক কর্ণার করেছি। যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, কলম এবং প্রয়োজনীয় প্রাথমিক ঔষধের ব্যবস্থা করেছি। আমরা এই সেবাগুলো প্রদান করছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। কারণ ছাত্রদল সর্বদা এধরণের শিক্ষার্থীবান্ধব কাজ করেই অভ্যস্থ।
একে