শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নাটোরে পাওয়ার গ্রিডের লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
নাটোরে পাওয়ার গ্রিডের লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতার

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নির্মানাধীন পাওয়ার গ্রিডে চার পাহারাদারকে বেঁধে রেখে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের ঘটনায় পুলিশ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের গভীর জঙ্গল ও গজারী বনে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার লুণ্ঠিত মালামালসহ ১৩ডাকাতকে গ্রেফতার করেছে। 

শুক্রবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ডাকাত সর্দার রুহুল আমিন ও অপর দলের ডাকাত সর্দার সৈকত জেলে থাকা অবস্থায় অরক্ষিত বড়াইগ্রামের বনপাড়ায় নির্মানাধীন অরক্ষিত পাওয়ার গ্রিডে ডাকাতির পরিকল্পনা করে। জেল থেকে ছাড়া পেয়েই গত ২৫মার্চ গভীর রাতে দুটি সংঘবদ্ধ ডাকাত দল যৌথভাবে নির্মানাধীন ওই গ্রিডে কর্মরত চারজন অপেশাদার পাহারাদারকে বেঁধে রেখে এক কোটি ৯৩লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে চলে যায়। পরের দিন প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ডাকাতির অভিযোগে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশসহ সংশ্ল্টি সকলের সহযোগীতায় গত ৪৮ঘন্টা নাটোর ছাড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ঘটনার সাথে জড়িত পাবনার ফরিদপুর নেছারাবাদ শিবপুরের রহমত মোল্লার ছেলে ২০টি মামলার আসামী পা কাটা মোঃ রোকন মোল্লা (৩২), ১২ মামলার আসামী একই জেলার চাটমোহরের ওয়ারেজ আলীর ছেলে মোঃ শিহাব উদ্দিন (২৬), ১০ মামলার সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বান্নাত আলীর ছেলে মোঃ রুহুল আমিন (৩৮) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৃত সামাদ আলীর ছেলে মোঃ আব্দুস সালাম (৩৫),  ৮ মামলার আসামী একই জেলার নন্দীগ্রামের মোজাহার আলীর ছেলে মোঃ তসলিম প্রামাণিক (৪৮), একাধিক মামলার আসামী পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়ার শাহজাহান মোল্লার ছেলে মোঃ হযরত আলী ওরফে মন্টু মোল্লা (৪৬), বগুড়া শিবগঞ্জের মোজাম্মেল হকের ছেলে মোঃ বাছেদ মন্ডল (৩৭), জামালপুর জেলার ইসলামপুর ডিগ্রির চরের সাহেব আলীর ছেলে মোঃ সৈকত (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের দুলাল মোড়লের ছেলে মোঃ উজ্জ্বল মোড়ল (৫০), একই এলাকার মাওনা উত্তরপাড়ার রুস্তম আলীর ছেলে মোঃ হারুন অর রশীদ (৪০)কে গ্রেফতার করে। এর আগে পুলিশ মোঃ জাহাঙ্গীর আলম (৩৯), মোঃ নায়েব আলী (৪৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪২) নামে আরো তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ডাকাতি হওয়া পাওয়ার গ্রিডের প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারী সেল, ১০টি মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগেই সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড- ১২-৬৯৬৬) ট্রাকটি জব্দ করা হয়েছে।  

সংবাদ সম্মেলনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে ইফতে খায়ের আলম, সুমন কুমার, শোভন চন্দ্র হোড় (বড়াইগ্রাম সার্কেল), জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম উপস্থিত ছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার ১৩জনকে শুক্রবার বিকেলে বড়াইগ্রাম আমলী আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামীম হোসেন নিশ্চিত করেছেন । 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল