শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামে সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরা চালানি পণ্যসহ দুইজন চোরাকারবারিকে   আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ - ২২ বিজিবি।

শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং মাদকদ্রব্য। এ সময় দুইজন চোরাকারবারি কে  আটক করা হয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল