রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিভেদি

রোববার, এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশে পরবর্তী ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিভেদি

আন্তর্জাতিক ডেস্ক:

ঢাকায় পরবর্তী ভারতীয় হাইকমিশনারের নাম ঘোষণা করেছে নয়াদিল্লি। দেশটির সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিভেদিকে পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ছিলেন প্রণয় ভার্মা। তাকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত করে ব্রাসেলসে পাঠানো হচ্ছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি কংগ্রেসের সদস্যও ছিলেন। তবে ২০২১ সালে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের পর পুনর্গঠনের চেষ্টা চলছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং অন্তর্বর্তী নেতৃত্বের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। এই প্রেক্ষাপটে ত্রিবেদীর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় পাঠানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল