সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন "দ্য আনবিটেন ৮২"

রোববার, এপ্রিল ১৯, ২০২৬
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন "দ্য আনবিটেন ৮২"

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই স্পোর্টস উইক-২০২৬ উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য আনবিটেন ৮২’। রবিবার  (১৯ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ‘কোড ওয়ারিয়র্স’-কে ৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আট ওভারের ফাইনালে আগে ব্যাট করে ‘দ্য আনবিটেন ৮২’ সংগ্রহ করে ১০৯ রান। জবাবে ‘কোড ওয়ারিয়র্স’ নির্ধারিত ওভারে ১০৫ রান তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ৪ রানের শ্বাসরুদ্ধকর জয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘দ্য আনবিটেন ৮২’। বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এক সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা, নেতৃত্ব, দলগত সমন্বয় ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, এই শিরোপা শুধুমাত্র একটি দলের জয় নয়, এটি ধৈর্য, পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। টানা কয়েকবার ফাইনালে খেলার অভিজ্ঞতা এবার দলকে পরিণত করেছে, আর সেই অভিজ্ঞতাই শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে।

চ্যাম্পিয়ন দলের উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিব হোসেন বলেন, টানা তিনবার ফাইনালে খেলা এবং এবার চ্যাম্পিয়ন হওয়া শুধু একটি অর্জন নয়, এটি দলের ধারাবাহিকতা, পরিশ্রম ও বিশ্বাসের প্রমাণ। তিনি বলেন, শুরু থেকেই দল আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, তবে এই সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। প্রতিটি ম্যাচে তারা দায়িত্বশীল পারফরম্যান্স দিয়েছে এবং চাপের মুহূর্তেও ঠাণ্ডা মাথায় খেলেছে। এই অর্জন সিএসই বিভাগের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে শিক্ষক-শিক্ষার্থী ও সমর্থকদের উপস্থিতি মাঠে ভিন্নমাত্রা যোগ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল