বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন এবং ঘাটতির বিষয়ে মন্ত্রী জানান, বুধবার প্রায় ১৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।

অর্থাৎ সারাদেশে প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবের সঙ্গে তার গড়মিল রয়েছে।

অতীতে বিদ্যুৎ নিয়ে হওয়া নানা অব্যবস্থাপনার কারণেই এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল