সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

লালপুরে মাদক বিরোধী সংবাদে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
লালপুরে মাদক বিরোধী সংবাদে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

লালপুর (নাটোর) সংবাদদাতা:

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয়। তিনি এনটিভি অনলাইনের নাটোর (লালপুর ও বাগাতিপাড়া) প্রতিনিধি হিসেবে কর্মরত।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাঁকে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শফিকুর রহমান যোগদানের পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হয়েছে। ধারাবাহিকভাবে এসব কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত বজলুর রহমান।

সজিবুল হৃদয় বলেন, আমাকে ফোন করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার বাড়ির ঠিকানাও জেনে নিয়েছে এবং বলেছে, আমি আর বাড়ি ফিরতে পারব না। হুমকির কলের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।
তিনি জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা চাচ্ছে না  পুলিশের তৎপরতা ও ইতিবাচক কার্যক্রমগুলো গণমাধ্যমে প্রকাশ পাক। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে রাতে লালপুর থানায় জিডি করেছেন।

এঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বজলুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল