মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আফগানিস্তানে পাক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৭

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
আফগানিস্তানে পাক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কুনার প্রদেশে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) খামা প্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কুনার ছাড়াও প্রাদেশিক রাজধানী আসাদাবাদ এবং সারকানো জেলায় হামলা চালায় পাক বাহিনী। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
আসাদাবাদে হাসপাতালের কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, আবাসিক অঞ্চলসহ সৈয়দ জামালউদ্দিন আফগান বিশ্ববিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থী ও স্টাফদের মধ্যে আতঙ্ক শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ব্যাপক বিস্ফোরণ ও ঘটনাস্থল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। এতে অনেক ভবন, বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ড এবং আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষার্থী এবং স্টাফ আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার তীব্রতার কারণে অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে উভয়পক্ষের হামলা চলছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল