বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লিগাল এইড দিবসে ডিআইইউ 'ল ক্লাবে'র বিনামূল্যে আইন সহায়তা কর্মসূচি

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
লিগাল এইড দিবসে ডিআইইউ 'ল ক্লাবে'র বিনামূল্যে আইন সহায়তা কর্মসূচি

হৃদয়, ডিআইইউ প্রতিনিধি:

লিগাল এইড দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে আইন সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উদ্যোগে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল আহমেদ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের আরও আইনজীবী এতে যুক্ত হন, যাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তারা আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউ ল ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শারমিন সুলতানা। শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

এ উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষ তাদের আইনি সমস্যার প্রাথমিক সমাধান পান। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা প্রাপ্তি সহজ করে এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিআইইউ ল ক্লাবের সভাপতি রমিজ ও সাধারণ সম্পাদক সাগর বলেন, জনসেবামূলক এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। পাশাপাশি এ ধরনের কার্যক্রম তাদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তারা।

আইন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আইন সহায়তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল