বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজধানীতে কারখানায় আগুন

বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
রাজধানীতে কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতেরও কোনো খবর মেলেনি।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল