শাহারিয়ার ইকবাল বান্না, তিতুমীর কলেজ:
শিক্ষার্থীদের চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিএস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ সিভি রাইটিং এন্ড ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিকস” শীর্ষক কর্মশালা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় তিতুমীর কলেজের দ্বিতীয় বিজ্ঞান ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় সহযোগিতায় ছিলেন ইংলিশ কার্নিভাল বাংলাদেশের।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ বিশেষজ্ঞ ফাইজা মহসিন জারা। তিনি ইন্টারভিউ দক্ষতা, যোগাযোগ কৌশল এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অতিথি বক্তা হিসেবে ছিলেন, হুমায়ুন কবির হিমেল, ডিরেক্টর, বিজনেস অপারেশন, ইংলিশ কার্নিভাল বাংলাদেশ এবং সাদিয়া আফরিন মিথিলা, অফিসার, নেক্সটজবয।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি মো. মাইদুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহরাব হাসান আকাশ।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
সময় জার্নাল/এমআই