সোমবার, ১১ মে ২০২৬

তিন তারিখের গল্প

সোমবার, মে ১১, ২০২৬
তিন তারিখের গল্প

শাফায়াত হোসেন:

হাজারো বাঁধা-বিপত্তি ঠেলে আজ নতুনভাবে হাঁটছি। ছোট্ট অথচ স্বপ্নভরা ক্যাম্পাস—জবিতে আজ আমি প্রথম পায়ের ধুলো দিলাম। সিলভার রঙের বাসের জানালায় ভেসে উঠছিল নতুন জীবনের প্রতিচ্ছবি; সেই পথ পেরিয়েই আমার ক্যাম্পাসে আগমন।

আমি এসেছি বাবার স্বপ্ন বুকে নিয়ে। তিনি চাইতেন, আমি একদিন একজন রসায়নবিদ হব। আর মা চাইতেন, আমি শুধু বড় মানুষ নয়—একজন আদর্শ মানুষ হয়ে উঠি।

আমি এসেছি হাজার বছরের ঐতিহ্য বহন করা এই প্রাচীন ক্যাম্পাসের সাক্ষী হতে। এই ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে যেন ইতিহাসের নিঃশ্বাস লেগে আছে। পুরান ঢাকার ব্যস্ততার মাঝেও জবির আকাশে এক আলাদা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। টিএসসির আড্ডা, করিডোরের কোলাহল আর বন্ধুদের হাসি—সব মিলিয়ে এখানে প্রতিদিনই নতুন গল্প জন্ম নেয়। ছোট্ট এই ক্যাম্পাসটিই হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার ঠিকানা।

আমি ভাষা শহীদ রফিক -এর আদর্শ হৃদয়ে ধারণ করতে চাই, যিনি আজও আমাদের চেতনায় জীবন্ত। আমি স্বপ্ন দেখি ইকরামুল হক সাজিদ-এর মতো সাহসী ও মানবিক হওয়ার।

এই ক্যাম্পাস শুধু ইট-পাথরের নয়; এখানে জড়িয়ে আছে স্বপ্ন, সংগ্রাম আর হাজারো পথচলার গল্প। আর সেই গল্পের ছোট্ট এক নতুন চরিত্র আজ আমি।

লেখক: শাফায়াত হোসেন (সোহাগ) 
রসায়ন বিভাগ, ১ম বর্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল