মঙ্গলবার, ১২ মে ২০২৬

হাম ও উপসর্গে গেল আরও ৯ শিশুর

মঙ্গলবার, মে ১২, ২০২৬
হাম ও উপসর্গে গেল আরও ৯ শিশুর

নিজস্ব প্রতিবেদক:

দেশে ভাইরাসজনিত রোগ হামে মৃত্যুর মিছিল অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে তিন শিশুর। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ছয় শিশুর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে নতুন করে ১,১০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৮৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক) মারা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মধ্যে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। জেলা হিসেবেও সিলেট জেলা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের এই প্রকোপে সারাদেশে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ২৪ জনের।

এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৮১ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ হাজার ৮৭৭ জন। 

১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জন নিশ্চিত রোগী এবং ৩৫৬ জন সন্দেহজনক রোগীসহ সর্বমোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল