বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড

বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ড

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

এসময় ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার মোঃ রনিকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার মোছাঃ রত্না পারভীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল