রবিবার, ১৭ মে ২০২৬

ঝুম বৃষ্টি আর দমকা হাওয়ায় অন্ধকার ঢাকা, বিপাকে অফিসগামী মানুষ

রোববার, মে ১৭, ২০২৬
ঝুম বৃষ্টি আর দমকা হাওয়ায় অন্ধকার ঢাকা, বিপাকে অফিসগামী মানুষ

সময় জার্নাল ডেস্ক:

ঝুম বৃষ্টি আর দমকা হাওয়ায় রোববার (১৭ মে) সকালেই প্রায় অন্ধকারে ঢেকে যায় রাজধানী ঢাকা। ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল গড়াতেই আরও তীব্র আকার ধারণ করে, এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা।

সকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সকাল সাড়ে ৭টার পর ঘন কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। সঙ্গে শুরু হয় দমকা হাওয়া ও ভারী বর্ষণ।

এর আগে ভোর রাতেও বজ্রসহ বৃষ্টি হয়েছে রাজধানীতে। টানা বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যায়। এতে কর্মস্থলে যেতে বের হওয়া মানুষকে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। অনেককে ছাতা কিংবা যানবাহনের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল