বুধবার, ২০ মে ২০২৬

রুমিন ফারহানা

ভুয়া মামলা দিচ্ছেন বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন

বুধবার, মে ২০, ২০২৬
ভুয়া মামলা দিচ্ছেন বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া মামলা, মামলা বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে ক্ষোভ জানান বিএনপির এই সাবেক নেত্রী।

সোমবার (১৮) মে দেওয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও  প্রস্তুত থাকবেন দয়া করে।’

যদিও তিনি পোস্টে কারো নাম বা কোনো রাজনৈতিক দলের নাম প্রকাশ করেননি। তবে এই পোস্টে কয়েক হাজার প্রতিক্রিয়া দেখা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল