বুধবার, ২০ মে ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয় মুভি ক্লাবের নেতৃত্বে নাহিদ ও নাভিল

বুধবার, মে ২০, ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় মুভি ক্লাবের নেতৃত্বে নাহিদ ও নাভিল

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চলচ্চিত্রভিত্তিক সংগঠন ‘৩৫ মিমি- দ্য কে ইউ মুভি ক্লাব’-এর ২০২৬ সালের এক্সটেন্ডেড বোর্ড প্যানেল ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নাহিদ এবং প্রশাসনিক পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাভিল সাদাত। 

গতকাল ১৯ মে (মঙ্গলবার) বিকালে সংগঠনটির পক্ষ থেকে নতুন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

এছাড়াও ঘোষিত কমিটিতে অর্থ পরিচালক: ওসমান হায়াত আসিফ, জনসংযোগ পরিচালক: ফাহিম আবরার দর্প, মানবসম্পদ পরিচালক: তাসমিয়া ইসলাম তিশা এবং ফিল্ম রিসার্চ পরিচালক: পার্থ চন্দ্র দাস। এছাড়া সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. রাকিব, ফাইজা ফারজানা, ধ্রুব দয়ান ও বিপ্লব মণ্ডল। 

তাছাড়া সংগঠনটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহাবি মুনসিফ জারিফ, সাদিক নাঈম মোস্তফা, লাইবা সারোয়ার, আসাদুজ্জামান আশিক, সিয়াম ইসলাম মাহিন, মালিহা তাবাসসুম চৈতালী, মাকসুরাতুন নাজাত, সামিয়া রাজিব অহনা, ফারহানা সাকি, সাবরিনা নওসিন, শৌর্য ফজলেইনাম, এমএমএফ ইসলাম প্রমি এবং কাজী রাফসুনজানি। 

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নতুন এ এক্সটেন্ডেড বোর্ডের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রচর্চা, বিকল্পধারার সিনেমা প্রদর্শনী, ফিল্ম অ্যানালাইসিস, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বছরজুড়ে বিভিন্ন আয়োজন পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ‘৩৫ মিমি- দ্য কেউ মুভি ক্লাব’ দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রবিষয়ক সচেতনতা বৃদ্ধি, চলচ্চিত্র প্রদর্শনী এবং তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল