শুক্রবার, ২২ মে ২০২৬

ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক আমির হোসেন

শুক্রবার, মে ২২, ২০২৬
ডিআইইউ’র বর্ষসেরা শিক্ষক আমির হোসেন

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বর্ষসেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন। কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্টে অনুষ্ঠিত ‘মিটিং অন কারিকুলাম ইনসাইট’ অনুষ্ঠানে ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম তার হাতে ‘বেস্ট টিচার অ্যাওয়ার্ড’ তুলে দেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎও নির্মাণ করেন। কেপিআই ভিত্তিক এই মূল্যায়ন শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও গবেষণামুখী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ফ্যাকাল্টি সদস্যরা।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল