শনিবার, ২৩ মে ২০২৬

‘বিসিবিতে আসলে কোনো নির্বাচনই হবে না, লোকদেখানো প্রার্থী থাকতে পারে’

শনিবার, মে ২৩, ২০২৬
‘বিসিবিতে আসলে কোনো নির্বাচনই হবে না, লোকদেখানো প্রার্থী থাকতে পারে’

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৭ জুনের নির্বাচন ঘিরে শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনটি ক্যাটাগরিতে ৩৩টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি-৩ এ মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। মনোনয়নপত্রে কোনো ভুল না থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। 

সিরাজউদ্দিন ছাড়াও ক্যাটাগরি-১ এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন রাজশাহী বিভাগে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী ও রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমিন। শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তবে একটি সূত্র জানিয়েছে, বাস্তবে কোনো ক্যাটাগরিতেই নির্বাচন হবে না। লোক দেখানোর জন্য কোনো কোনো পদে একাধিক প্রার্থী থাকতে পারে। রিটার্নিং অফিসার জানান, ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাঈদ বিন জামান, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জসিমউদ্দিন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিনহাজুল আবেদীন নান্নু, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈনুদ্দিন চৌধুরী এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার শরীফুল ইসলাম এবং খুলনা বিভাগ থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই তিন বিভাগ থেকে দুজন করে পরিচালক নির্বাচিত হবেন। বরিশাল বিভাগ থেকে হবেন একজন। জমা দিয়েছেন ভোলার মুনতাসির আলম চৌধুরী এবং বরিশাল বিভাগের মিজানুর রহমান। 

ক্যাটাগরি-২ এ ১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাহরিয়ার হোসেন বিদ্যুতের মনোনয়ন ফরম তোলা নিয়ে প্রশ্ন উঠলে রিটার্নিং অফিসার জানান, তিনি ফরম তুললেও বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি-৩ এ নির্বাচন করার যোগ্যতা না থাকায় শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দেননি।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল