মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

মঙ্গলবার, মে ২৬, ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৬ মে) হল প্রশাসন কর্তৃক প্রদান করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা আজ (২৬ মে) সন্ধ্যা ৭টার মধ্যে হলের নতুন অংশের গেটে রাখা নির্দিষ্ট খাতায় নিজেদের নাম, বিভাগ, কক্ষ নাম্বার এবং মোবাইল নাম্বার লিপিবদ্ধ করে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, 'প্রতিবারের ন্যায় এ বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি ঈদের দিন রাতে হলে বিশেষ খাবারের আয়োজন করবো। সনাতনী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেও আমাদের ব্যবস্থা আছে।'

এ উদ্যোগের পেছনের কারণ জানতে চাইলে বলেন, 'অনেক শিক্ষার্থী আছেন যারা অর্থনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে হলে অবস্থান করেন। তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই চিন্তা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।'

বাকি চারটি আবাসিক হলের (শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী এবং সুনীতি শান্তি) প্রাধ্যক্ষ'র সাথে কথা বলে জানা যায়, বাকি হলগুলোতে এখন পর্যন্ত এরকম আয়োজন হওয়ার সম্ভাবনা নেই। ছুটিতে শিক্ষার্থীদের হলে অবস্থান না করার কারণেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা।

কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. হারুন বলেন, 'ঈদের বন্ধে কোনো শিক্ষার্থী এই হলে অবস্থান করেন না, থাকলে আমরা সিদ্ধান্ত নিতাম।'

নওয়াব ফয়জুন্নেছা হলের হল প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন, 'এখন পর্যন্ত ঈদে কেউ হলে অবস্থান করেনি। আমরা খবর নিচ্ছি, কেউ হলে অবস্থান করবেন কি না। এখন পর্যন্ত এরকম কাউকে পাইনি, থাকলে খাবারের ব্যবস্থা করবো।'

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোঃ জনি আলম বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল প্রভোস্ট কমিটি থেকে এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আসেনি। তাছাড়া ভ্যাকেশনে হলে কোনো শিক্ষার্থী থাকেন না।'

উল্লেখ্য, ৫ই আগস্টের পর থেকে প্রতি ঈদেই শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করে আসছে বিজয়-২৪ হল প্রশাসন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল