মঙ্গলবার, ২৬ মে ২০২৬

তালায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

মঙ্গলবার, মে ২৬, ২০২৬
তালায় পিকআপ-মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম আলী ফকির (৩২)  মেহেদী হাসান ফকির (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে তাল উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের  তেতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম আলী ফকির ও মেহেদী হাসান ফকির সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে। তারা আপন দুই চাচাতো ভাই। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে  রওনা হন নাসিম আলী আলী ফকির।  পথিমধ্যে সকাল ৬টার দিকে তেতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে ছেড়ে আসা আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন আরোহী তার চাচাতো ভাই মেহেদী হাসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে মারা যায় মেহেদী হাসান। 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল