বুধবার, ২৭ মে ২০২৬

স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়

বর্তমান সরকারের মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ: দিনাজপুরে এজেডএম জাহিদ

বুধবার, মে ২৭, ২০২৬
বর্তমান সরকারের মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ: দিনাজপুরে এজেডএম জাহিদ

মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:

সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের আমল, অন্তর্বর্তীকালীন সময়ের কর্মকক্রমের সাথে বর্তমান সরকারের ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে যারা কটাক্ষ করার চেষ্টা করেন,তাদের বলব স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়।

যারা বলেন মন্ত্রিত্ব খুবই লোভনীয় বিষয় তাদের বলি, তাদের বলবো এটি হয়তো ১২ই ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তীতে মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না এটি খুবই কঠিন দায়িত্ব।

আজ বুধবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দুস্থ্য অসহায় প্রতিবন্ধি ১০জন শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন ও ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ৪শ জনের মাঝে চাল বিতরনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৪ এর আগসটের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দামী দামী কাপড়-চোপড় পরেন।ওনাদেরও বিষয়ে আমাদের জানার আগ্রহ আমাদের তো ভাই ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন ট্যাক্স ফাইলের কি অবস্থা।

আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন,জনসমক্ষে উপস্থাপন করবেন। বর্তমান সরকার জনগণ কর্তৃক নির্বাচিত তাই সরকার তার মন্ত্রী, প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার হারিছ চৌধুরী,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল