শনিবার, ১৩ জুন ২০২৬

নেইমারকে নিয়ে নতুন সংকটে ব্রাজিল

শুক্রবার, মে ২৯, ২০২৬
নেইমারকে নিয়ে নতুন সংকটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, নেইমার কি বিশ্বকাপে খেলবেন? শেষ পর্যন্ত নেইমার সুযোগ পেয়েছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। সেটি এখন পুরনো খবর। তবে এবার তাকে নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েই চোটে পড়েন ব্রাজিলের এই তারকা ফুটবলার। বিশ্ব আসরকে কেন্দ্র করে ছিলেন না দলের প্রথম দিনের অনুশীলনেও। একের পর এক চোট নিয়ে প্রশ্ন শুনে বিরক্ত হয়ে গেছেন খোদ নেইমারই। তবে আসরে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়ার নিশ্চয়তা এখনও দেওয়া যাচ্ছে না।

আরও ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে নেইমারকে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল সেলেসাওরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডান পায়ের কাফ মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার ব্রাজিলের বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ মিস করবেন। এছাড়া ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ ‘সি’-র উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাজিল দলের প্রাক-টুর্নামেন্ট ট্রেনিং সেন্টারে চিকিৎসক লাসমার জানিয়েছেন, এমআরআই স্ক্যানে ‘গ্রেড টু মাংসপেশির ইনজুরি শনাক্ত হয়েছে…’ আমাদের আশা, সে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা গ্রাঞ্জা কোমারিতে দলের ক্লোজ ডোর অনুশীলনে অংশ নেননি। পরে তাকে ইমেজিং টেস্টের জন্য তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়।

নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসির হয়ে খেলা নেইমার ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। তবুও ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে অন্তর্ভুক্ত করে সবাইকে চমকে দিয়েছেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল