শনিবার, ৩০ মে ২০২৬

নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

শনিবার, মে ৩০, ২০২৬
নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ইসহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুরে ট্রেনে কাটা পড়ে একজন এবং ঈদের আগের দিন সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকা থেকে ট্রেনের ছাদে বসে বাড়ি ফেরার সময় অভার ব্রীজের সাথে ধাক্কায় অপরজনের মৃত্যু হয়েছে। 

সান্তাহার জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে দিনাজপুরেরর সেতাবগঞ্জে এক দম্পতি বাড়ি ফেরার সময় অভার ব্রীজের সাথে ধাক্কায় পড়ে গিয়ে স্বামীর মৃত্যু হয়। 

অপরদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুরে চিলাহাটি থেকে ঢাকাগামী অপর ট্রেনে কাটা পড়ে নিহত হন একই উপজেলার ধূলাউড়ি গ্রামের আজগর আলী (৫৫)। 

তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। 

উভয় ঘটনায় সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল