শনিবার, ৩০ মে ২০২৬

নতুন পরিচয়ে মোশাররফ আহমেদ ঠাকুর

শনিবার, মে ৩০, ২০২৬
নতুন পরিচয়ে মোশাররফ আহমেদ ঠাকুর

নিজস্ব প্রতিবেদক:

টকশোর আলোচিত ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুরের নতুন পরিচয় তিনি এখন তুখোড় উপস্থাপক। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এক আলোচনা অনুষ্ঠানে সঞ্চালকের ভুমিকায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর।

৩০মে ২০২৬ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাঁর জীবন ও কর্ম নিয়ে 'ইতিহাসের বাঁকে-বাঁকে মৃত্যুঞ্জয়ী জিয়া' ও 'শ্রদ্ধায়-স্মরণে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান' শিরোনামের দুটি বিশেষ অনুষ্ঠান(আলোচনা ও তথ্যচিত্র) প্রচারের উদ্যোগ নিয়েছে। 

মোশাররফ আহমেদ ঠাকুর সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দঃ
১) জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,এমপি।
মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;
২) সালাহউদ্দিন আহমদ, এমপি।
মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; 
৩) জহির উদ্দিন, স্বপন,এমপি।
মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ধারণকৃত অনুষ্ঠান দুটি প্রচার হবে যত্রাক্রমে-৩০মে,২০২৬: বিকেল ৪.৩০মি ও রাত ৯টায়।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল