বুধবার, ১৭ জুন ২০২৬

ফরিদপুরে হাজার পিস ইয়াবাসহ কুষ্টিয়ার এক ব্যক্তি গ্রেফতার

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
ফরিদপুরে হাজার পিস ইয়াবাসহ কুষ্টিয়ার এক ব্যক্তি গ্রেফতার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা শহরে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  মঙ্গলবার (১৬ ই জুন) ভোরে কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকায়।

 ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উচ্চমাত্রার মেথামফেটামিনযুক্ত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মাদকের একটি বড় চালান ফরিদপুরে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-র একটি আভিযানিক দল ভোররাতে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে। ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।"

তিনি আরো জানান, মাদকের এই চালানের সঙ্গে স্থানীয় আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল