বুধবার, ১৭ জুন ২০২৬

নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি, ওজোপাডিকোর ভূমিকা নিয়ে প্রশ্ন

বুধবার, জুন ১৭, ২০২৬
নলছিটিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি, ওজোপাডিকোর ভূমিকা নিয়ে প্রশ্ন

ঝালকা‌ঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিস্তার নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবৈধ সংযোগ ব্যবহার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে বিদ্যুৎ নিরাপত্তা, রাজস্ব ক্ষতি এবং জনজীবনের ঝুঁকি দিন দিন বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু অবৈধ সংযোগ ব্যবহারকারী প্রকাশ্যেই দাবি করেন যে তারা সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে “ম্যানেজ” করেই এসব সংযোগ নিয়েছেন। তবে এ ধরনের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও নলছিটিতে অবৈধ সংযোগের অভিযোগ অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, অবৈধ সংযোগ শুধু বিদ্যুৎ চুরি নয়, এটি বড় ধরনের দুর্ঘটনারও কারণ হতে পারে।

সম্প্রতি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে নেওয়া কথিত অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনা নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দোকানটির মালিক নিজের বাসা থেকে ঝুঁকিপূর্ণ উপায়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি সংযোগটিকে অবৈধ বলে মনে করেন না বলে দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ অফিসের সঙ্গে সমন্বয় করেই দীর্ঘদিন ধরে ওই সংযোগ ব্যবহার করে আসছেন। তবে তার এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নলছিটি পৌর এলাকার সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ চিহ্নিত করে উচ্ছেদ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে ওজোপাডিকো কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল