বুধবার, ০৩ জুন ২০২৬

নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বুধবার, জুন ৩, ২০২৬
নলছিটিতে মাদকবিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি: 

ঝালকাঠির নলছিটিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাদকবিরোধী সোসাইটি’র উদ্যোগে উপজেলার কুশঙ্গল বটতলা এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এবাদুল হাওলাদার। এসময় বক্তব্য দেন মো. আল আমিন হাওলাদার, শাহাচান হাওলাদার, মকিম হোসেন, আব্দুর রহিম, কবির হোসেন, আবু মুসা সরদার ও মো. সোহাগ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সকল ধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. আক্তার হোসেন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল