বুধবার, ১০ জুন ২০২৬

অসহায় ও দুস্থদের পাশে 'সালমান মেমোরিয়াল ফাউন্ডেশন'

বুধবার, জুন ১০, ২০২৬
অসহায় ও দুস্থদের পাশে 'সালমান মেমোরিয়াল ফাউন্ডেশন'

মোঃ মুরাদ হোসেন (সংবাদদাতা):  পাবনার আমিনপুর থানার অন্তরগত মাসুন্দিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে স্থানীয় একটি সংগঠন "সালমান মেমোরিয়াল ফাউন্ডেশন"। 

সে ধারাবাহিকতায় এবার ঈদে অসহায় ও দুস্থদের মাাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বৃক্ষ রোপন, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, মূমুর্ষ রোগীকে রক্তদান, অসহায়দের সহযোগিতা করা সহ সার্বিক সেবামূলক মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে ফাউন্ডেশনটির মাধ্যমে।  

ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান মোল্লা(নিউটন) বলেন, "বর্তমানে এটি সকলের অংশগ্রহণে সার্বজনীন বিস্তৃত। আমরা আর্তমানবতার সেবায় এগিয়ে যেতে চাই।"

ভবিষ্যতে সকল প্রকার সামাজিক সেবামূলক কার্যক্রম আরও বৃহদাকারে করতে সকলের সহযোগিতা চেয়েছেন উক্ত ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইকরাম হোসেন সেলিম ও সভাপতি আসলাম শেখ।

উল্লেখ্য যে, সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে ও সার্বিক সংকটে মানবিক কাজের লক্ষ্যে অগ্নি দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর সদস্য মৃত সালমান শেখের নামে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করে তার বন্ধু-বান্ধব।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল