বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় পার্টির রাজনীতি জনগণের উন্নয়নের জন্য: কাজী নাহিদ

বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
জাতীয় পার্টির রাজনীতি জনগণের উন্নয়নের জন্য: কাজী নাহিদ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জাতীয় পার্টি(জাফর) এর প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি শুরু হয়েছিল জনগণের উন্নয়নের জন্য। কাজী জাফর চৌদ্দগ্রামে রাজনীতি করেছিলেন মানুষের মাঝে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দেয়ার জন্য। একতাবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। সেই জাতীয় পার্টির নেতা হচ্ছেন আপনারা। তিনি বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়াস্থ কাজী বাড়িতে জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবুল কালাম আজাদ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আবদুল মালেক, সদস্য সচিব নুর হোসেন, জাতীয় পার্টির নেতা আবদুল লতিফ, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাফর আহমেদ, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, কাশিনগর জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান, উপজেলা যুবসংহতির নেতা ব্যবসায়ী আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথি কাজী নাহিদ আরও বলেন, জাতীয় পার্টিকে আপনারা শক্তিশালী করুন। চৌদ্দগ্রামের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত হচ্ছে জাতীয় পার্টি। কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব যেন আমাদের মাঝে না থাকে। আমরা যেভাবে গত নির্বাচনে জোটগতভাবে বিএনপিকে আমরা সমর্থন দিয়েছিলাম, আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, আমাদের নেতা মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ও নির্দেশনায় কেন্দ্রীয় নেতারা স্ব স্ব এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছি। নির্বাচনের পরে জননেতা তারেক রহমান আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান পার্লামেন্ট চলছে। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভবিষ্যতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জাতীয় পার্টি পরিচালনা করবো।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল