সময় জার্নাল/আইপি
সর্বশেষ সংবাদ
শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠানে বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় ১১২ কোটি ডলার পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩২ বিলিয়ন ডলারের ঘরে দাঁড়িয়েছে।রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি দায় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল রবিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২.৫৭ বিলিয়ন (তিন হাজার ২৫৭ কোটি) ডলার।নতুন এলসি (ঋণপত্র) কমলেও আগের দায় পরিশোধের চাপের কারণে বৈদেশিক মুদ্রার খরচ কমেনি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৩২ বিলিয়নের (তিন হাজার ২০০ কোটি) ঘরে নেমে এসেছে।
গত বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ৩৩.৬৩ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি ডলার পরিশোধ করা হয়। গতকাল তা সমন্বয়ের পর ৩২.৫৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০১৭ সালের জুনে। এরপর থেকে করোনার প্রভাব শুরুর আগ পর্যন্ত রিজার্ভ ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামার মধ্যে ছিল।
সময় জার্নাল/আইপি
এ বিভাগের আরো
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল