আহসান শামীম, চবি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামিলীগের তৎপরতার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ( চাকসু) প্রতিবাদ মিছিল করেছে।
বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) ২০২৫ দুপুর দেড় টায় চাকসু ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এতে উপস্থিত ছিলেন, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হারেস মাতব্বর, এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদক ও চাকসুর নির্বাহী সদস্যবৃন্দ।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, " খুনি হাসিনা কোনো সাধারণ খুনি নয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড,জুলাই গনহত্যার মাধ্যমে এদেশের আপামর জনতার বিদ্বেষে পরিণত হয়েছে।"
এছাড়াও তিনি শেখ হাসিনার বিচারকার্য অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান।
এমআই