মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে নাজনগণ আপনাদের লাল কার্ড দেখাবে: কাজী শিপন

মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে নাজনগণ আপনাদের লাল কার্ড দেখাবে: কাজী শিপন

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তার হরিণ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বলেছেন, রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না, কখনও জাতীয় পার্টি, কখনও ফ্যাসিষ্ট আওয়ামী লীগ, জুলাই গণহত্যা মামলার আসামি নতুন করে নির্বাচনী বৈতারনী পার হতে চাচ্ছেন। জনগণের সাথে ধোকাবাজি করা যাবে না। বড় বড় নেতাদের ল্যাং মেরে নমিনেশন এনেছেন। উদত্বপূর্ন বক্তাব্য বন্ধ করুন, জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। একই সাথে তিনি নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে লেভেল প্লেয়িং ফিল্ড পরিবেশ সৃষ্টি করার নির্বাচন কমিশনার প্রতি দাবি জানান।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন উপজেলার দৈবজ্ঞহাটী,কালিকাবাড়ি, মোরেলগঞ্জ সদর ইউনিয়নেরে বিশারীঘাটা বাজার, খাউলিয়ার  পল্লীমঙ্গল,  বানিয়াখালী, আমতলী, সন্ন্যাসী বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পৃথক পৃথক সংক্ষিপ্ত পথসভা করেছেন।  এ সময় তার সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সংক্ষিপ্ত পথসভায় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, বিগত ২৫ বছরে এ জনপদের মানুষের পাশে থেকে বিভিনসামাজিক, রাজনীতিক কর্মকান্ডে নিজেকে নিয়েজিত রেখেছি। যে কারনে ১২ ফেব্রæয়ারি  মোরেলগঞ্জ ও শরণখোলার সাধারণ মানুষ হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল