বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে নতুন ভোটার ও নারীদের উপস্থিতি বেশি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
ফরিদপুরে শান্তিপূর্ণভাবে  ভোটগ্রহণ চলছে  নতুন ভোটার ও নারীদের উপস্থিতি বেশি

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে যা চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারণে কেন্দ্রগুলোতে শান্তিময় ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৬৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। চারটি আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল থেকে  ফরিদপুরের ৯ টি উপজেলার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরে ভোটার সংখ্যা বেড়েছে। বিশেষ করে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বয়স্করা ও কেন্দ্রে আসছে স্বজনদের সাথে।  অনেক কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইন ও পর্যাপ্ত নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সকালে লস্করদিয়াতে নিজের ভোটাধিকার প্রদান করে ফরিদপুর ২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ও রাজেন্দ্র কলেজে  ফরিদপুর ৩ ( সদর আসন) প্রার্থী নায়াব ইউসুফ।  দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। এছাড়া ফরিদপুর ১ও ৪ আসনের প্রার্থীরা ভোট প্রদান করেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা  জানান, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম আগেই পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। 

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল