বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

এহসান রানা, ফরিদপুর:

দীর্ঘ ১৮ মাস পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা।

বুধবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদরের প্রধান সড়কের পাশে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয়ও কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা সেখ সৌরভ ও মোঃ শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানাগেছে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ভিডিও দেখা যায়,উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্র লীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবেনা।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন,বিষয়টি জানা নেই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগও করেননি। 

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল