তরিকুল ইসলাম তারেক, যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে পূর্ব শত্রুতা ও চাঁদা দাবির জেরে ইমানুর (৩৪) নামে এক প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তিনি একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
আহত ইমানুর জানান- "ওরা ১০-১২ জন মোটরসাইকেলে এসে সুমন পিস্তল ঠেকিয়ে ছিল এবং সবুজ চাকু মেরেছে"
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মালয়শিয়া থেকে দেশে ফেরার পর ইমানুরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে চন্দ্রপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির সামনে ইমানুরকে হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই গ্রামের সবুজ (৩৩)পিতা- আপতাব, সুমন (৩২) পিতা-মতিয়ার, শামিম (৩৩) পিতা- বুদো সহ আরও ৫-৬ জন তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপন দাস জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দুপুরে তার অপারেশন সম্পন্ন হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এমআই